জামালপুর

মাদক দ্রব্যের অপব্যবহার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

শফিকুল ইসলাম,জামালপুর: ‘কৌতুহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে শহরের শাহজামাল (র:) স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রহিম ফাউন্ডেশন ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ নামে স্থানীয় সংগঠন।

স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী রাসেল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন- পরিবারের কেউ যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে ওই পরিবারে কোন শান্তি থাকে না। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই শিক্ষার্থীদের মাদক সম্পর্কে সতর্ক হতে হবে। পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।

Related Articles

Back to top button