ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছেন মোটর সাইকেল চালক ও স্থানীয় সাধারণ মানুষ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বকশিগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে প্রতিবাদ জানিয়ে প্রায় ১৮ থেকে ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ মন্জুরুল বলেন- গতকাল রাত থেকে পাম্পে তেল না থাকায় কিছুটা জটলা লেগে থাকে। পরবর্তীতে আজ সকালেও তেমন দেখা যায়। এসময় বাইকাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে সড়িয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




