জামালপুর

নিষিদ্ধ ঘোষিত আ-লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে যুবদলের মিছিল

শফিকুল ইসলাম,জামালপুর: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে প্রতিবাদে মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ২৩ জুন ) দুপুরে শহরের তমালতলা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, যুবদল নেতা আমানুল্লাহ আমানসহ আরো অনেকে।

সমাবেশে শফিকুল ইসলাম খান সজিব বলেন- দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ও নৈরাজ্য ঠেকাতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যেখানে রাজনৈতিক অপতৎপরতা হবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে।

এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেই দলীয় নেতাকর্মীরা।

Related Articles

Back to top button