সারাদেশ

শেরপুরে শ্রদ্ধায় ও ভালোবাসায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলার শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আবেগঘন এই আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়া দিবসটি ঘিরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। এছাড়াও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে আয়োজনে অংশ নেন।

Related Articles

Back to top button