মাদারগঞ্জ

৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই যুবক আটক

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ সোলায়মান ইসলাম (২৮) ও রুবেল মিয়া (২৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার ইলশামারী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সোলায়মান পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশের ভাষ্য- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় এই অভিযান চালানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই দুই যুবককে আটকের পর তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকদের বাড়ি মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে। সোলায়মান ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং রুবেল মিয়া একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ নিশ্চিত করেছে যে, রুবেলের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের ধরা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button