জামালপুর

আ. লীগ নেতা আলম চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার দুই মামলায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জয়রামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম আলম জয়রামপুর এলাকার বাসিন্দা। তিনি পর পর দুই বার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে এবং তিনি দুটি মামলারই এজাহারভুক্ত আসামি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, একাধিক মামলার আসামি সাবেক এই চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Articles

Back to top button