জামালপুর

প্রাথমিক ও ইবতেদায়ি বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান।

অনুপ্রেরণামূলক এই আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থী, তাদের গর্বিত অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button