জামালপুর

রাজীব বাসের রুট পারমিট বাতিলের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

জাহাঙ্গীর আলম, জামালপুর: রাজীব বাসের রুট পারমিট বাতিল ও চলাচল পুরোপুরি বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামার্কেট এলাকায় স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

‘ছাত্র-জনতা, নান্দিনা, জামালপুর সদর উপজেলা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজীব বাসকে ঘিরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ স্লোগান দেন।

মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ যাত্রীদের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা স্পষ্ট জানিয়ে দেন, পরিবহণ খাতে কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট আর মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

Related Articles

Back to top button