মেলান্দহ

রাজনৈতিক মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়ার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবেও দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button