দেওয়ানগঞ্জ

নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস থেকে জানা যায়- মঙ্গলবার এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির এক পরীক্ষার্থী নকল করছিলেন। বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- পরীক্ষা হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতি পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button