সারাদেশ

জাতীয় আইনগত সহায়তা দিবস 

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। যা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুইয়া , জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবিসহ জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য আয়োজনের শোভাযাত্রার র‌্যালিতে দৃষ্টি আকর্ষণের মধ্যে ছিল গরুর গাড়ি, লাঠি খেলা, ঢোল বাদ্যসহ নানা আয়োজন।

শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধাবঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে, সে সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় গত এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান দেওয়া হয়।

Related Articles

Back to top button