দেওয়ানগঞ্জ

৭ কেজি গাঁজাসহ মনোয়ারা গ্রেপ্তার

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মনোয়ারা বেগম উপজেলার সিলেটপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে মনোয়ারা বেগমের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার নারীকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button