জামালপুর

জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার: জামালপুরে “ক্যারিয়ার জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল” নামে জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া মধ্যপাড়ায় ইফতারের পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান- এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো দেশের তরুণ-তরুণীদের জাপানি ভাষা শিক্ষা প্রদান করা এবং তাদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা। তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি ভাষায় দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবে।

তিনি আরও বলেন-“সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন এই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে “ক্যারিয়ার জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল” অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণের একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button